শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রীর মা গত শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে (৩৪) গ্রেপ্তার করেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান জানান়, ওই ছাত্রী গত বৃহস্পতিবার ফুপাতো বোনের বাড়িতে বেড়াতে যায়। তার বোন তাকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বাড়িতে যান। ওই দিন রাতে বাড়িতে কেউ ছিল না। ফুপাতো বোনের স্বামী ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরদিন (শুক্রবার) বাড়িতে ফিরে সে তার মাকে ঘটনাটি জানায়। এরপর গত শনিবার তার মা অভিযুক্ত ব্যক্তিকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই দিন বিকেলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।