শিশু ধর্ষণের শিকার, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে ছয় বছরের এক শিশু গত শনিবার ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে এক তরুণকে (১৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এসআই) বলেন, গ্রেপ্তার হওয়া তরুণ অপরাধ স্বীকার করেছেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই শিশু টেলিভিশন দেখতে পাশের বাড়ি যাচ্ছিল। এ সময় পাশের বাড়ির এক তরুণ তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।