প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ইব্রাহিম (১১) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ। ইব্রাহিম আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার শহরের আনন্দনগর পাড়ার নিজ বাড়ি থেকে স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়তে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এ বিষয়ে শিশুটির বাবা মাসুদ গত রোববার থানায় একটি জিডি করেছেন। নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, পুলিশ শিশুটির ব্যাপারে খোঁজ িনচ্ছে।