শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলার চরপোড়ামুখী গ্রামে গতকাল সোমবার সকালে ট্রাকের চাপায় রাকিব হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রাকিব উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, গ্রামের খেত থেকে ধান নিয়ে রাস্তায় ওঠার পথে পেছন থেকে একটি ট্রাক এসে শিশুটিকে চাপা দেয়। পরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর প্রতিনিধি