প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় গতকাল শনিবার বিকেলে ছয় বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে রিফাত (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শিশুটিকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সবুজবাগ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটি বাবা-মায়ের সঙ্গে বাসাবোর ওহাব কলোনিতে থাকে। গতকাল বিকেলে স্কুল থেকে ফেরার পর শিশুটি খেলার জন্য তৃতীয় তলায় বাড়ির ছাদে ওঠে। এ সময় পাশের বাসার রিফাত ছাদে গিয়ে তাকে যৌন নিপীড়ন করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছাদে উঠে রিফাতকে ধরে ফেলে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।