শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মতিউর রহমান সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মতিউর রহমান সরদার ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান বলেন, ওই শিশুর বাবা বাদী হয়ে গতকাল রোববার বিকেল চারটার দিকে মতিউর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই মামলার এজাহারভুক্ত আসামি মতিউর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতিউর রহমান সরদার বলেন, ‘শিশুটির বাবা সম্পর্কে আমার চাচাতো ভাই। তাই জমিজমা ভাগবাটোয়া নিয়ে অনেক দিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছে।’