শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলায় ভোরে উঠে কাজ না করায় আলাউদ্দিন (১৩) নামের একটি শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার ভোররাত সাড়ে পাঁচটার দিকে উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিসমিল্লাহ রোড এলাকায় আনন্দ বেকারির কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানার পুলিশ।
নিহত আলাউদ্দিন একই উপজেলার মাগুরী গ্রামের গ্রামের আবুল কালামের ছেলে। তাঁর পরিবারের অভিযোগ, আজ ভোরে ঘুম থেকে উঠে কাজ না করায় আলাউদ্দিনকে ওই বেকারির মালিক ও অন্য শ্রমিকেরা মারধর করে। এতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।