শিশু হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর গ্রামে রাব্বি নামের ছয় মাসের এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে গতকাল সোমবার মামলা হয়েছে। শিশুটির মা রহিমা বেগম মামলাটি করেন। গত রোববার ভোরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবা মিজানুর রহমান ওমানে থাকেন। পুলিশ জানায়, রাব্বির মা রহিমা বেগম জানিয়েছেন, পাওনা টাকা নিয়ে একই এলাকার মো. কামালের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বলেন, ছয় মাসের শিশু হাঁটতে পারে না। তাকে পানিতে কেউ ফেলে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।