শিশু হত্যার অভিযোগে গৃহকর্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের পুরানবাজারের কুলিবাগান এলাকায় তানজিলা নামের ৮ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে গৃহকর্ত্রী জ্যোৎস্না বেগমকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।

তানজিলার বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর এলাকায়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে পুরানবাজার মার্চেন্ট একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী তানজিলাকে বাড়ি গৃহকর্তা নান্টু হাওলাদার ও গৃহকর্ত্রী জ্যোৎস্না বেগম মিলে নির্যাতন করে হত্যা করে। তানজিলা ওই বাসায় থেকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কাজ করত।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, আজ বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জ্যোৎস্না বেগমকে আটক করা হয়েছে। তবে নান্টু হাওলাদার পলাতক। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।