শিশু হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরের শিশুকে হত্যার দায়ে চট্টগ্রামে বিনোদ বিহারী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি বাঁশখালী উপজেলার বানীগ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, নিহত শিশু রাজেশের বাবা সমীর কান্তি দে ও আসামি বিনোদ বিহারী একই গ্রামের পাশাপাশি বাড়ি। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা চলছিল। এর জের ধরে ২০০৫ সালের ১৩ জানুয়ারি বিনোদ বিহারী চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে রাজেশকে ডেকে নেয়। এরপর দুর্গম পাহাড়ে নিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেয়। ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেন।