প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মেরুল বাড্ডায় গতকাল রোববার বস্তির ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক শিশু। এ অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল সন্ধ্যায় আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা-বাবা জানান, ঘটনার সময় তাঁরা কাজে বাইরে ছিলেন। দুই ভাই, এক বোনের মধ্যে এই শিশুটি বড়। তিন দিন ধরে জ্বরে ভোগার কারণে শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল। তার ছোট ভাইয়েরা বাইরে খেলতে বেরিয়ে গেলে বেলা ১১টার দিকে পাশের ঘরের এক ব্যক্তি ঘুমন্ত অবস্থাতেই শিশুটিকে ধর্ষণ করে। পরে জেগে উঠে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।