প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. ইয়াহিয়া (২০) পলাতক। এজাহারের বিবরণ অনুযায়ী, শুক্রবার সকালে শিশুটি তাদের পাশের বাড়ির পুকুরঘাটে হাত-মুখ ধুতে যায়। এ সময় ইয়াহিয়া তাকে নিজের ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াহিয়া পালিয়ে যায়। পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা করিয়েছে। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। আসামিকে ধরার চেষ্টা চলছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি