শিশুকে ধর্ষণ অভিযুক্ত ব্যক্তি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নে গত শুক্রবার এক শিশু (৪) ধর্ষণের শিকার হয়েছে। পরে অভিযুক্ত ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটির মায়ের কাছে পান খেতে চান ওই অভিযুক্ত ব্যক্তি। পরে শিশুটির মা তাকে (শিশু) পান দিয়ে ওই ব্যক্তিকে দেওয়ার জন্য তাঁর (ওই ব্যক্তি) বাড়িতে পাঠান। এ সময় ওই ব্যক্তির বাড়িতে লোক না থাকায় তিনি শিশুটিকে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ছাড়া ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শিশুটির অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমি এলাকার বাইরে আছি, বিষয়টি মুঠোফোনে জেনেছি।’
ডিমলা থানার ওসি রুহুল আমিন খান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। ওই ব্যক্তিকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।