শিশুকে ধর্ষণ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত মঙ্গলবার রাতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার আগৈলঝাড়া থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যায়। এ সময় এলাকার ইয়াকুব আলী সরদার (৫৫) শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে বাড়ির লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আক্কাস আলী বলেন, ইয়াকুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।