শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পীরেরবাগে সাড়ে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত নাজিমুদ্দিন ঘটনার পর থেকে পলাতক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে পীরেরবাগে একটি বস্তির বাসিন্দা নাজিমুদ্দিন ফুসলিয়ে শিশুটিকে তাঁর ঘরে নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই নাজিমুদ্দিন পালিয়ে যান। নাজিমুদ্দিনের বয়স আনুমানিক ৫৫ বলে বস্তির বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ তাঁকে ধরার চেষ্টা করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।