শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বেলাল হোসেন (৩৫) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার নগরের সিআরবি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বায়েজিদ বোস্তামী থানার চা-বোর্ড এলাকা থেকে এক শিশুকে ফুসলিয়ে সিআরবি এলাকায় নিয়ে যান গ্রেপ্তার বেলাল। ধর্ষণের চেষ্টাকালে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তখন বেলাল পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি মহসিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছেন, গাড়ি চালানোর ফাঁকে কৌশলে বস্তিসহ ছিন্নমূল শিশুদের গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। তাঁর বিরুদ্ধে খুলশী ও বায়েজিদ বোস্তামী থানায় দুটি মামলা রয়েছে।