শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

ডিমলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটির মা শিশুটিকে প্র​তিবেশী ওই ব্যক্তির বাসায় পান নিয়ে যেতে বলেন। তখন ওই ব্যক্তির বাড়িতে কেউ ছিল না। এ সময় ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ও ওই ব্যক্তিকে আটক করে। শিশুটিকে পরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ সন্ধ্যায় গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।