শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজধানীর কারওয়ানবাজার থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-২ এর একটি দল রাজধানীর কারওয়ানবাজার রেলওয়ে বস্তির পেছন এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে। খেলনা ও লজেন্স দেওয়ার কথা বলে শিশুটিকে নির্যাতন করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।