শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে গত সোমবার রাতে শাহিন হাওলাদার (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে মেয়েটি বিদ্যালয় থেকে বাড়িতে ফেরে। এ সময় মেয়েটির মা বাড়িতে ছিলেন না। সাড়ে ১২টার দিকে স্থানীয় শাহিন মেয়েটির বাড়িতে গিয়ে ধূমপানের জন্য দেশলাই চায়। মেয়েটি ঘর থেকে শাহিনকে দেশলাই এনে দেয়। একপর্যায়ে শাহিন মেয়েটিকে ধর্ষণ করে। বিকেলে মা বাড়িতে আসার পর মেয়েটি তাঁকে ঘটনাটি জানায়।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোস্তফা কামাল বলেন, সোমবার রাতে মেয়েটিকে নিয়ে তার মা মামলা করতে থানায় আসেন। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের ঘটনা নিশ্চিত হয়ে মামলা নেওয়া হয়।