শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত মঙ্গলবার এক শিশুকে (৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে ডালিম (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ডালিমের বাড়ি উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামে। থানার খাগকান্দা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খালিদ হাসান জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে ডালিম শিশুটিকে মুখ চেপে ধরে একটি বিদ্যালয়ের পেছনে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে ডালিম শিশুটিকে ফেলে পালিয়ে যান। শিশুটি বিষয়টি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানালে তাঁরা ডালিমকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।