শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক তরুণ। এ ঘটনায় গতকাল সোমবার শিশুটির বাবা বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার পথে সাড়ে নয়টার দিকে কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাটের দক্ষিণ পাশে হাওলাদার কৃষি ও সবজি খামারের সামনে পৌঁছালে ওই এলাকার বাসিন্দা মো. বাবু (১৮) শিশুটিকে ডেকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ওই সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে বাবু পালিয়ে যান। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।