শিশুকে ধর্ষণের চেষ্টা, কবিরাজকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পুড়াভিটা এলাকায় গত শুক্রবার এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোরাব শেখ (৪০) নামের এক কবিরাজকে পিটুনি দিয়েছে জনতা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পুড়াভিটা এলাকার গোলাপী বেগম নামের এক বাড়িওয়ালির ভাড়াটে কবিরাজ সোরাব শেখ পার্শ্ববর্তী বাড়ির একটি শিশুকে একা পেয়ে বাড়িতে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন হাতেনাতে সোরাবকে আটক করে। শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর কবিরাজকে গণপিটুনি দেওয়া হয়।
স্থানীয় জুয়েল শেখ, বিউটি আক্তার, লাল্টু মিয়াসহ কয়েকজন জানান, সোরাব শেখ দীর্ঘদিন ধরে পুড়াভিটা, যৌনপল্লিসহ আশপাশের এলাকায় কবিরাজি করত। মূলত সে একজন ভণ্ড। লোকলজ্জার ভয়ে শিশুটির পরিবার স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতেই রেখেছে।
গতকাল শনিবার বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, শিশুটি বিদ্যালয়ে না আসায় পরিবারের কাছে খোঁজ নিয়ে ঘটনা সম্পর্কে জানা গেছে। বর্তমানে শিশুটি বাসায় অসুস্থ হয়ে পড়েছে।