শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুয়াকাটার নৌ-পুলিশ ফাঁড়ি গত সোমবার রাতে রুহুল আমিন (২১) নামের একজনকে গ্রেপ্তার করে।
শিশুটির মা রুহুল আমিন ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে গতকাল কলাপাড়া থানায় মামলা করেন।
কলাপাড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের সময় শিশুটির মা পাশে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সুযোগে রুহুল আমিন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ১৩ বছরের এক শিশু রুহুল আমিনকে সহায়তা করে। শিশুটির চিৎকার শুনে তার মা এলে দুজন পালিয়ে যায়।
শিশুটিকে গতকাল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জে এইচ খান লেলিন বলেন, শিশুটি ভয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ওর শরীরের কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।