শিশুকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল বুধবার শিশুকে (৮) ধর্ষণচেষ্টার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক গৃহশিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী হাকিম মুহাম্মদ আরিফুল ইসলাম তাঁকে এ দণ্ড দেন।
কারাদণ্ড পাওয়া ওই গৃহশিক্ষক হলেন উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের বাছির আলম (৫০)। তাঁকে গতকাল দুপুরে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে।
ওই শিশুর পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাছির আলম গতকাল সকালে ওই শিশুর বাড়িতে প্রাইভেট পড়াতে যান। পড়ানোর একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির দাদি টের পেয়ে বাড়ির লোকদের জানান। বাড়ির লোকজন ওই শিক্ষককে আটক করে ইউএনওকে খবর দেন। কসবা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গৃহশিক্ষককে আটক করে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসেন। ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টার তথ্য ও প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। ওই শিক্ষকও তাঁর দোষ স্বীকার করেছেন। তাঁকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।কসবা থানার ভারপ্রাপ্ত