শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকায় আজ শুক্রবার ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

শিশুটির মামা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আজ বেলা দুইটার দিকে তাঁর ভাগনি একই বাড়ির নানা সম্পর্কের এক ব্যক্তির ঘরে টেলিভিশন দেখতে যায়। এ সময় ওই ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্নাকাটি করতে করতে ঘরে ফিরে মাকে ঘটনা জানায়। তখন বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া। এরপর থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ করলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটির অবস্থা দেখে মনে হয়েছে- তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।