শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের চেষ্টা চালান এক ব্যক্তি (৪২)। শিশুটির চিৎকারে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ওই ছাত্রী বাড়ির পাশে প্রতিবেশীর বাগানে চালতা কুড়াতে যায়। এ সময় আগৈলঝাড়া উপজেলার রতনপুর গ্রামের ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ও ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়।
শিশুটির বাবা বলেন, ‘মাতবররা মোরে মামলা করতে বারণ করছে। মামলা করলে মোর মেলা ক্ষতি অইবে বইললা ভয় দেহায়। হেরা মীমাংসা করইররা দিতে চায়।’