শিশুকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া করেন স্ত্রী। আর ঝগড়ার জের ধরে মা তাঁর একমাত্র ছেলে আবিদকে (৫) নিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সফিপুর বাজার মুক্তিযোদ্ধা গেট এলাকায় আল আমিন তাঁর স্ত্রী যুথী বেগমকে নিয়ে ভাড়া থাকেন। আল আমিন একটি পোশাক কারখানায় কাজ করেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গতকাল সকালে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। পরে বেলা ১১টার দিকে আল আমিন বাসা থেকে বেরিয়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর তাঁর স্ত্রী যুথী বেগম নিজ ঘরের দরজা বন্ধ করে তাঁদের একমাত্র ছেলেসন্তান আবিদকে নিয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।