শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. দুলাল। গতকাল বুধবার বিকেলে নগরের হামজারবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকেবলেন, চার দিন আগে শিশুটি গ্রেপ্তার দুলালের দোকানে কাজ নেয়। তার বাবা অটোরিকশাচালক। গত মঙ্গলবার রাত আটটার দিকে শিশুটিকে দোকানের ভেতর যৌন হয়রানি করা হয়। এ জন্য বৃহস্পতিবার সকালে সে দোকানে যায়নি। দুপুরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি বলার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানদারকে গ্রেপ্তার করে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাল (আজ) পাঠানো হবে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।