শিশুকে যৌন নির্যাতন, ষাটোর্ধ্ব ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে চার বছরের এক মেয়েশিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে একই বাড়ির পাশাপাশি ঘরের ভাড়াটে শাহ আলমের ঘরে যায় তার শিশুটি। এ সময় আলম শিশুটিকে যৌন হয়রানি করেন এবং এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন। রাতে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। ঘুম থেকে উঠে মাঝরাতে প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হলে যৌন হয়রানির বিষয়টি সে মাকে জানায়। আজ বুধবার শিশুটির মা বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে পুলিশকে জানানো হয়। পরে কাউনিয়া থানার পুলিশ শাহ আলমকে আটক করে।

মহানগর পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।