শিশুকে যৌন হয়রানি, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় চার বছরের এক শিশুকে যৌননিপীড়নের অভিযোগে মো. এরশাদ (৩৫) নামের এক নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, এরশাদ এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। বৃহস্পতিবার রাতে চার বছরের এক শিশুকে যৌন হয়রানি করেন তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক এরশাদের বাসা নগরের বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায়।