শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত শুক্রবার সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে আকরাম শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় থানায় আকরাম শেখকে আসামি করে মামলা করেছেন। আকরাম শেখের বাড়ি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাতেই থানায় মামলা হয়েছে। গত শনিবার সকালে আকরাম শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকরাম শেখ শিশুটির ঘরে যান। ঘরের একটি কক্ষে শিশুটি টেলিভিশন দেখছিল। সেখানে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করেন।