শিশুকে হত্যার অভিযোগে মা ও সৎবাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বেলতলা এলাকায় দুই বছরের শিশু সুরাইয়া আক্তারকে গত মঙ্গলবার হত্যা করা হয়েছে।
হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির মা ও সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল বুধবার যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলায় শিশুর মা আছিয়া ও সৎবাবা শাওন ওরফে সোহানকে আসামি করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সুরাইয়াকে তার মা ও সৎবাবা বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন।
মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে বসুন্দিয়া মোড়ে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে যশোর শহরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।