শিশুটি আশ্রয়কেন্দ্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুড়িয়ে পাওয়া শিশু ফখরুলের (৬) ঠিকানা হলো আশ্রয়কেন্দ্রে। গত সোমবার মৌচাক বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ইয়াছিনের স্ত্রী সুরাইয়া শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি তার নাম ফখরুল, বাবার নাম সোহরাব ও ঠিকানা পাক্কারমাথা ছাড়া কিছুই বলতে পারছে না। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনদের না পেয়ে শিশুটিকে গতকাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসেন সুরাইয়া। পরে আইনি প্রক্রিয়া শেষ করে বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয় শিশুটিকে।