শিশুটির মুখে বিষ ঢেলে দিল বখাটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিয়ে করবি না হলে মারা যাবি’ এ কথা বলেই শিশুটির (১২) মুখে বিষ ঢেলে দেয় এক বখাটে। এর আগে তিন বখাটে তাকে অপহরণের চেষ্টা করে। গতকাল রোববার ঝিনাইদহ সদরে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েটির মা বলেন, তার মেয়ে একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় বাবলুর রহমান (২৫) তাকে খারাপ কথা বলত। একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। এতে ব্যর্থ হয়ে সে বিয়ের প্রস্তাব দেয়। গতকাল সকালে বাবলুর আরও দুই সহযোগীকে নিয়ে পথে দাঁড়িয়ে থাকে। প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর তারা মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। মেয়েটির সহপাঠীরা চিৎকার দিলে বখাটেরা থেমে যায়। একপর্যায়ে মেয়েটির মুখ চেপে শিশিতে আনা বিষ তাতে ঢেলে দেয় তারা। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।