শিশুদের বিবাদে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে গত বৃহস্পতিবার ক্রিকেট খেলা নিয়ে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হাসিবুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা যান। পুলিশ তিনজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উপজেলার কেশবপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এনামুল হকের ছেলে তৌফিকুল ইসলাম (৯) এবং আবদুল কুদ্দুসের ছেলে সুরুজ হোসেন (৭) ক্রিকেট খেলছিল। এ সময় খেলা নিয়ে দুই শিশুর মধ্যে মারামারি হয়। সুরুজের আত্মীয়স্বজন তৌফিকুলকে মারধর করেন। খবর পেয়ে তৌফিকুলের আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের লোকজন তৌফিকুলের চাচা হাসিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে হাসিবুল মারা যান।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, ক্রিকেট খেলা নিয়ে দুই শিশুর দ্বন্দ্ব পারিবারিক সংঘর্ষে রূপ নিলে এই হত্যাকাণ্ড ঘটে।