শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামে গতকাল মঙ্গলবার ঝুলন্ত অবস্থায় আল আমিন (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের শ্রমিক আকিল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে আল আমিনের বাবা-মা বাড়ির বাইরে কাজে ছিলেন। দুপুরে তার মা বাড়িতে ফিরে দেখেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো আল-আমিনের লাশ ঝুলছে। পরে খবর পেয়ে স্থানীয় শ্যামারচর নৌ-পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে দিরাই থানায় পাঠিয়ে দেয়।