প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল রোববার সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সাকিব (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর থেকে সাকিব নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। গতকাল সকালে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠায়।