শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে গতকাল শুক্রবার সকালে নালার পাশ থেকে দুই মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরে একটি বাড়ির সামনের নালার পাশ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশটি একটি কাঁথা ও সাদা গেঞ্জি দিয়ে মোড়ানো ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটি খুব দরিদ্র পরিবারের। অনেক দিন ধরে হয়তো বা অসুস্থ ছিল শিশুটি। পরে মারা যায়। বাচ্চাটি কার তা জানার চেষ্টা চলছে।