শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংক থেকে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রিয়া আক্তার (৭) নামের শিশুটি বিকেল থেকে নিখোঁজ ছিল। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রিয়ার মামা আরিফ হোসেন প্রথম আলোকে জানান, রিয়া মা-বাবার সঙ্গে যাত্রাবাড়ীর মাতুয়াইলের কবরস্থান রোডে রতন মেম্বারের বাড়িতে থাকে। গতকাল বিকেল চারটার পাশেই গোবিন্দপুরের নানির বাড়িতে যায় রিয়া। কিন্তু বিকেল পাঁচটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
যাত্রাবাড়ী থানার এসআই রাসেল আহমেদ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।