শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকায় গত বুধবার বাড়ির পাশের একটি ডোবা থেকে নিশিতা আক্তার নামে দেড় মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে বন্যা বেগম (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিশিতা সোনাতলা এলাকার আক্কাছ আলীর মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা নার্গিস আক্তার বুধবার রাতে তাকে ঘরের ভেতর শুইয়ে রেখে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন নিশিতাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একসময় বাড়ির পাশে একটি ডোবায় তার লাশ দেখতে পাওয়া যায়। ওই সময় ডোবার পাশে বন্যা ঘোরাঘুরি করছিলেন।