শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল আবাসন এলাকার নিখোঁজ শিশু আয়শার (৬) লাশ দুই দিন পর গতকাল সোমবার পুকুরে ভেসে ওঠে। সে ওই আবাসন প্রকল্পের ১০ নম্বর ব্যারাকে বসবাসকারী ইকবাল হোসেনের মেয়ে। গত শনিবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পায়নি তার পরিবার। গতকাল দুপুরে প্রতিবেশীরা ব্যারাকের দক্ষিণ পাশের পুকুরে আয়শার লাশ ভাসতে দেখে উদ্ধার করে। উপজেলার নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোসাব্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।