শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় রিফাত (৬) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে হারুন মাতব্বরের বাড়ির সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। রিফাত পাশের নলিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মিজানুর রহমানের ছেলে। আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা বলেন, রিফাত গত শনিবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় স্থানীয় কুইচা মরা খালে তার লাশ ভেসে ওঠে।