প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার ঘোড়পালান গ্রাম থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনছের আলী বলেন, খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে চন্দনী ইউনিয়নের ঘোড়পালান গ্রামের একটি পুকুরপাড় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটির বয়স দুই থেকে তিন দিন হবে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।