শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন মাদ্রাজী রাস্তা এলাকা থেকে মীম নামের একটি চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গাড়ির চাপায় শিশুটি মারা গেছে বলে পুলিশ ধারণা করছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু মীম বাবা-মায়ের সঙ্গে ইপিজেড এলাকায় থাকত। তার মা পোশাকশ্রমিক, বাবা দিনমজুর। তাদের বাড়ি গাইবান্ধায়। ইপিজেড থানা-পুলিশ জানিয়েছে, গত বৃহষ্পতিবার বিকেলে খেলতে বের হওয়ার পর মীম আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর শিশুটির বাবা-মা লাশ শনাক্ত করে। লাশের একপাশ থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি গাড়ি চাপা পড়েছিল।