শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শামীমা আক্তার (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা-মা দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন। বিকেলে বাসার শৌচাগারে শিশুটিকে পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গলায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।