শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভূবনেশ্বর খাল থেকে গত সোমবার এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভান্ডারিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, সোমবার বিকেলে তিন-চার মাস বয়সী একটি শিশুর লাশ খালে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, লাশটি কচা নদী থেকে জোয়ারে ভেসে খালে এসেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।