শিশুর লাশ মিলল বাঁশঝাড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে বাবার কাছে যাওয়ার উদ্দেশে৵ বাড়ি থেকে রওনা হয়ে আর ফিরে এল না শিশুটি। পথে একটি বাঁশঝাড়ে মিলল তার লাশ।
গতকাল সোমবার দুপুরে গাজীপুরের পুবাইলের নায়ানিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। শিশুটির নাম সান্ত্বনা রবিদাস (১০)। সে গাজীপুরের সাপমারা এলাকার নিরঞ্জন রবিদাসের মেয়ে। পুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সান্ত্বনা।
পুলিশ জানায়, তার বাবা নিরঞ্জন রবিদাস পুবাইল বাজার এলাকায় মুচির কাজ করেন। মেয়ে সান্ত্বনা বাবার কাছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে সকাল নয়টার দিকে বাড়ি থেকে রওনা হয়।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।