শিশুসন্তানকে রাস্তায় ফেলে গেলেন বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর বয়সী মেয়েকে বঙ্গবন্ধু সেতুর পাশে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ গত শনিবার শিশুটির বাবাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তির নাম ফারুক হোসেন (২৫। তিনি বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের শুকনাগাড়ী গ্রামের বাসিন্দা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক নিজের সন্তানকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ফেলে যাওয়ার কথা স্বীকার করেছেন। ফারুক আরও দাবি করেন, মেয়েটিকে ফেলে রাখার পর তিনি কিছু দূরে অপেক্ষা করছিলেন। এ সময় মেয়েটিকে কান্নাকাটি করতে দেখে ঢাকামুখী একটি বাস সেখানে থামে। পরে একজন লোক শিশুটিকে বাসে তুলে নিয়ে যায়। এর পর তিনি বাড়ি ফিরে আসেন। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
থানার পুলিশ ও গ্রেপ্তারকৃতের পরিবার সূত্র জানায়, ফারুক হোসেন শাম্মী আকতার (২০) দম্পতির দেড় বছরের মেয়ে ফাতেমা খাতুন। দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে।