শিশুসন্তানসহ বাবার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে এক শিশুসন্তানসহ বাবা আত্মহত্যা করেছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আসানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, আসানবাড়ি গ্রামের ইয়াদুল ইসলাম (২৮) জুয়া খেলতেন। এ নিয়ে বুধবার বিকেলে ইয়াদুলের সঙ্গে ঝগড়া করেন তাঁর স্ত্রী মঞ্জুয়ারা। একপর্যায়ে মঞ্জুয়ারা রেগে বাবার বাড়ি চলে যান। পরে ইয়াদুল তাঁর স্ত্রীকে আনতে গেলে তিনি আসতে অস্বীকৃতি জানান। বাড়ি ফিরে আসার সময় ইয়াদুল স্থানীয় বাজার থেকে গ্যাস্ট্রিকের কয়েকটি বড়ি কিনে আনেন। ওই বড়ি পানিতে গুলিয়ে তিনি ছেলে ইউসুফ আলী (৪) ও মেয়ে ইভাকে (৬) খাওয়ান; এরপর নিজেও তা খান। ভাই-বাবা চেতনা হারালে ইভা চিৎকার করতে থাকে। একপর্যায়ে প্রতিবেশীরা এসে তাঁদের নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে ইউসুফ ও ইয়াদুল মারা যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইভা সুস্থ হয়ে ওঠে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। অপমৃত্যুর মামলা হয়েছে।