শীতলক্ষ্যা ও পদ্মায় চিংড়ির রেণু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীতে ও মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়াঘাট এলাকায় পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় নয় লাখ গলদা চিংড়ির রেণু আটক করেছে কোস্টগার্ড।
গত রোববার দিবাগত রাত একটার দিকে কোস্টগার্ড পাগলা স্টেশন শীতলক্ষ্যা নদীর কাঁচপুরে অভিযান চালিয়ে ৪৫টি ড্রামে প্রায় সাড়ে চার লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করে। এরপর রাত দেড়টার দিকে পদ্মা নদীর মাওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৩টি ড্রামে প্রায় ৫ লাখ ৮০ হাজার গলদা চিংড়ির রেণু জব্দ করে পদ্মা সেতু কম্পোজিট স্টেশন।